Notice Detail

২০২৫-২৬ অর্থবছরের ২য় ধাপে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের রাজস্ব খাতভুক্ত বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের বৃত্তি সংক্রান্ত সকল তথ্যাদি MIS Sof

19 April, 2026
RAKIBUL HASAN
410 views
Watermark
School Logo

নবীনগর ইচ্ছাময়ী পাইলট উচ্চ বালিকা বিদ্যালয়

উপজেলা: নবীনগর, জেলা: ব্রাহ্মণবাড়িয়া

স্থাপিত: ১৯৩৬ খ্রিষ্টাব্দ

ইআইআইএন: ১০৩৩৯২, কেন্দ্র কোড: নবীনগর – ৮ (৪৫৪), ৬৪০০৯ (ভোকেশনাল)

website: www.nipghs.edu.bd, email: nipghs36@gmail.com


সূত্র:
Date: 19 April, 2026

২০২৫-২৬ অর্থবছরের ২য় ধাপে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের রাজস্ব খাতভুক্ত বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের বৃত্তি সংক্রান্ত সকল তথ্যাদি MIS Sof

এতদ্দ্বারা অত্র বিদ্যালয়ের সকল শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকগণের অবগতির জন্য জানানো যাইতেছে যে, ২০২৫-২৬ অর্থবছরের ২য় ধাপে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের রাজস্ব খাতভুক্ত বৃত্তি প্রাপ্ত শিক্ষার্থীদের বৃত্তি সংক্রান্ত সকল তথ্যাদি MIS Software-এ এন্ট্রি এবং এন্ট্রিকৃত তথ্য সংশোধন আগামী ৩০/০৪/২০২৬ খ্রি. তারিখ পর্যন্ত চলবে। 

  1. যে সকল শিক্ষার্থীর ব্যাংক সংক্রান্ত সমস্যার কারণে (ব্যাংকের নাম, শাখার নাম, Routing Number, হিসাব নম্বর, একক/যৌথ হিসাব সংক্রান্ত ভুল ও Bank Account Inactive থাকা) প্রেরিত বৃত্তির অর্থ Bounced হয়েছে তাদের ব্যাংক সংক্রান্ত তথ্য সংশোধন ও Inactive Account সক্রিয়করণের জন্য শিক্ষার্থীদের নির্ধারিত সময়ের মধ্যে অফিসকক্ষে যোগাযোগ করার জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো। 
  2. বৃত্তিপ্রাপ্ত যে সকল শিক্ষার্থীর (শুধুমাত্র বোর্ডবৃত্তিপ্রাপ্ত) তথ্য পূর্বে এন্ট্রি করা হয়নি তাদের তথ্যও MIS Software-এ এন্ট্রি করতে বৃত্তির গেজেট, শিক্ষার্থীর জন্ম সনদ ফটোকপি-০১ কপি, পিতা ও মাতার NID ফটোকপি- ০১ কপি, পিতা/মাতার সাথে যৌথ ব্যাংক হিসাব নম্বর, শাখা, রাউটিং নম্বরসহ শিক্ষার্থীদের নির্ধারিত সময়ের মধ্যে অফিসকক্ষে যোগাযোগ করার জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো। 

উক্ত সময়ের পর এই সংক্রান্ত কোন অভিযোগ গ্রহণযোগ্য হবে না। বিষয়টি অতীব জরুরী। 

মোসাম্মৎ কাওসার বেগম
প্রধান শিক্ষক
নবীনগর ইচ্ছাময়ী পাইলট উচ্চ বালিকা বিদ্যালয়।
Back to Notices

Location Map