Notice Detail

এসএসসি পরীক্ষা – ২০২৬ খ্রি. এর পরীক্ষার্থীদের অবশ্যই পালনীয় নিয়মাবলী

18 April, 2026
BIDDALOY 365 ADMIN
372 views
Watermark
School Logo

নবীনগর ইচ্ছাময়ী পাইলট উচ্চ বালিকা বিদ্যালয়

উপজেলা: নবীনগর, জেলা: ব্রাহ্মণবাড়িয়া

স্থাপিত: ১৯৩৬ খ্রিষ্টাব্দ

ইআইআইএন: ১০৩৩৯২, কেন্দ্র কোড: নবীনগর – ৮ (৪৫৪), ৬৪০০৯ (ভোকেশনাল)

website: www.nipghs.edu.bd, email: nipghs36@gmail.com


সূত্র:
Date: 18 April, 2026

এসএসসি পরীক্ষা – ২০২৬ খ্রি. এর পরীক্ষার্থীদের অবশ্যই পালনীয় নিয়মাবলী
১. পরীক্ষা নিয়ন্ত্রকের পূর্বঘোষিত সময়সূচী অনুযায়ী নির্দিষ্ট তারিখ ও সময়ে পরীক্ষা অনুষ্ঠিত হবে ।
২. পরীক্ষার প্রথম দিনে এবং পরবর্তী দিনগুলোতে পরীক্ষা হলের দরজা যথাক্রমে পরীক্ষা শুরু হওয়ার এক ঘন্টা আগে খোলা হবে। পরীক্ষার্থীকে অবশ্যই পরীক্ষার শুরুর ৩০ মি. পূর্বে নিজ নিজ আসন গ্রহণ করতে হবে।
৩. পরীক্ষার্থীরা নিজ নিজ আসন গ্রহনের পূর্বে একটি সতর্কতামূলক ঘন্টা বাজানো হবে এবং সঙ্গে সঙ্গে পরীক্ষার্থীর বন্ধু বান্ধব ও আত্মীয়-স্বজন পরীক্ষা হলের প্রাঙ্গন ছেড়ে যাবেন।
৪. পরীক্ষা শেষে কক্ষ প্রত্যবেক্ষক (Invigilators) কর্তৃক উত্তরপত্র সংগ্রহ করার আগে কোন পরীক্ষার্থী তার আসন ছাড়তে পারবে না। পরীক্ষা শুরু হওয়ার ২ ঘণ্টা অতিক্রান্ত হওয়ার আগে কোন পরীক্ষার্থীকেই উত্তরপত্র দাখিল করতে দেয়া হবে না।
৫. কোন পরীক্ষার্থীকে কেবল প্রবেশপত্র ও রেজিস্ট্রেশন কার্ড ছাড়া অন্য কোন নোট, কাগজ, বইপত্র ও মোবাইল ফোন সঙ্গে আনতে দেয়া হবে না ।
৬. পরীক্ষার্থীরা তাদের নিজেদের কলম, কালি, বল পয়েন্ট কলম ও পেন্সিল সঙ্গে আনবে এবং সাধারণ সাইন্টিফিক ক্যালকুলেটর ও যন্ত্রপাতির ব্যবস্থা নিজেরাই করবে।
৭. পরীক্ষার্থীরা উত্তরপত্রের কভার পৃষ্টায় নির্দিষ্ট স্থানে নিজ বোর্ডের নাম, পরীক্ষার নাম, রোল নম্বর, রেজিস্ট্রেশন নম্বর ও বিষয় কোডের ঘর যথাযথভাবে কালো বল পয়েন্ট কলম দ্বারা পূরণ/ভরাট করবে।
৮. পরীক্ষার্থীরা উত্তরপত্রের নির্ধারিত স্থান হতে উত্তর লিখা শুরু করবে। উত্তরপত্রের কভার পৃষ্টা ব্যতীত অন্য সব পাতার উভয় পৃষ্ঠাতেই উত্তর লিখতে হবে। উত্তরপত্রের যে সব অংশ বল পয়েন্ট কলাম দ্বারা পূরণ করতে বলা হয়েছে তা অবশ্যই কালো বল পয়েন্ট কলম দ্বারা পূরণ করতে হবে।
০৯. উত্তরপত্রের কভার পৃষ্ঠায় নির্দিষ্ট স্থান ছাড়া অন্যত্র কিছু লেখা বা দাগ দেয়া নিষেধ।
১০. উত্তরপত্রটিকে কোন অবস্থাতেই ভাঁজ করা যাবে না।
১১. উত্তরপত্রে আপত্তিকর লেখা/অসৌজন্যমূলক মন্তব্য বা অনুরোধ/ উত্তরপত্র জমা না দিয়ে হল ত্যাগ করা, পরীক্ষা পরিচালনায় নিযুক্ত কোন ব্যক্তির প্রতি অসৌজন্যমূলক আচরণ, পরীক্ষায় অসদুপায় অবলম্বন বা সুষ্ঠ পরীক্ষা পরিচালনায় কোনরূপ বাধার সৃষ্টি করা হলে পরীক্ষা বাতিলসহ আইনানুগ কঠোর শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে।
১২. উত্তরপত্রের অভ্যন্তরে কোন জায়গায় পরীক্ষার্থীর নাম, রোল নম্বর, রেজিস্ট্রেশন নম্বর, মোবাইল/টেলিফোন নম্বর, কলেজের নাম, কেন্দ্রের নাম, কোন অবস্থাতেই লেখা যাবে না। লিখলে সংশ্লিষ্ট পরীক্ষার্থীর পরীক্ষা বাতিল বলে গণ্য হবে।
মোসাম্মৎ কাওসার বেগম
প্রধান শিক্ষক
নবীনগর ইচ্ছাময়ী পাইলট উচ্চ বালিকা বিদ্যালয়।
Back to Notices

Location Map